top of page
1st page Final_edited_edited_edited.jpg

Menu

Search

**ফেসবুক পোস্ট: জেনে রাখা জরুরি**

Writer: Ayaan Siddiqui
Ayaan Siddiqui
Aug 20, 2022
1 min read

Updated: Sep 21, 2022

অনেকেই মাঝে মাঝে আমাদের জিজ্ঞাসা করে যে, ফেইসবুকে কোন কমেন্ট করতে পারছে না, আইডি সাময়িক ব্লক হয়েছে, ফেসবুক সতর্ক করেছে এই রকম অনেক কিছুই। এসব ব্যাপার গুলো কেন হয় তা ফেসবুক লার্নিং বা হেল্প সেকশনেই দেয়া আছে।সেটা যদিও ইংরেজিতে অনেক বড় রচনা এবং পুরোটা পড়তে অনেক সময় সাপেক্ষ তাই গ্রুপের বন্ধুদের সুবিধার জন্য আমিবিশেষ পয়েন্ট গুলো তুলে ধরলাম। এই পয়েন্টগুলি নিয়ে সজাগ থাকলে ফেইসবুকে বিরম্বনার শিকার হবার সম্ভাবনা নেই বল্লেইচলে। নিম্নের ব্যপারগুলো পোস্টে থাকলে ফেইসবুক সাময়িক বা স্থানী ভাবে ব্লক হতে পারে। ১। পর পর অনেক পোস্ট একসাথে করা, পোস্টের কমেন্টে একই শব্দ বা বাক্য পেস্ট করা যাতে ফেইসবুক বট মনে করে তুমিরোবোটিকস অর্থাত অন্য এপস মাধ্যম ব্যবহার করছো। ২। কারও তথ্য,লেখা বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিজের নামে শেয়ার করা, এক্ষেত্রে সেই ব্যাক্তি যদি ফেইসবুকের কাছে রিপোর্টকরে। ৩। কাউকে হেয় করা হয় বা প্রানীর সাথে তুলনা করর ব্যংগাত্বক কিছু এমন পোস্ট। ৪। প্রাপ্ত বয়স্ক বা ভালগার কন্টেন্ট শেয়ার করলে। ৫। অত্যাধিক পরিমানে ট্যাগ করলে বা দৈনিক কমেন্টে ৫০০০ এর অধিক অক্ষর ব্যাবহার করলে। ৬। ভুয়া তথ্য ছড়ালে। ৭। যে দেশে অবস্থান সেই দেশের আইনের বিরুদ্ধে যেকোনো কথা বললে। ৮। এমন কিছু, যেটি দেখে অন্য কেউ বেআইনি কাজে লিপ্ত হতে পারে বা অনুপ্রেরণা পেতে পারে। ৯। এমন যেকোনো লিঙ্ক, যেটি ফেইসবুক ইতিমধ্যে স্প্যাম হিসেবে অথবা অভিযোগে তালিকাভুক্ত করেছে। ১০। হঠাৎ ফেইসবুক একটিভিটি বেড়ে গেলে। আমি মনে করি এই পোস্ট অনেককেই সচেতন হতে সাহায্য করবে। এই পোস্টের লিংকটা যদি বাংলাদেশ৮৮'র বন্ধুদের বিভিন্নমেসেঞ্জার গ্রুপে শেয়ার করলে অনেকেই উপকৃত হবে।


 
 
 

Comments


  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page