শিক্ষা ফোরাম: ৮৮ অপরাজিতা- ২ শিক্ষা বৃত্তি ঘোষণা -
অনেক অপেক্ষার পর, গত বছরের মতো এইবারও শিক্ষা ফোরাম ৮৮ অপরাজিতা-২ শিক্ষা বৃত্তি প্রদান করতে যাচ্ছে I আমাদেরসুহৃদ ও শুভানুধ্যায়ীদের বদান্যতায় দ্বিতীয়বারের মতো এই কঠিন কাজ শেষ পর্যন্ত সম্ভব হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অক্টোবর মাস থেকে এক বৎসরের জন্য প্রতিমাসে তাদের ব্যাংক একাউন্টে ৪,০০০/-(চার হাজার)টাকাকরে সরাসরি প্রদান করা হবে। আমাদের একান্ত ইচ্ছা ছিল প্রতিটি আবেদনকারীর বৃত্তির ব্যবস্থা করা। কিন্তু আমাদের সামর্থ্যখুবই সামান্য। তাই হয়ত মাত্র কয়েকজনকে আমরা বৃত্তির ব্যবস্থা করতে পারব। সামান্য হলেও তহবিল সংগ্রহ করার জন্যআমাদের অনেক বেগ পেতেই হয়েছিল। আমাদের বর্তমান বৎসরের শিক্ষাবৃত্তির জন্য তহবিল সংগ্রহ ছিল একটি ভীষণ কঠিনচ্যালেঞ্জ।
এই কঠিন চ্যালেঞ্জকে হাসিমুখে যে নিজের কাঁধে তুলে নিয়েছিল, সে আমাদের ফোরামের অন্যতম সংগঠক সিনথিয়া খান।নিজের লেখা গল্পের বই "অপরাজিতার গল্প" বিক্রয়লব্ধ প্রায় পুরোটাই তুলে দিয়েছে আমাদের ফান্ডে। আমাদের অনেক বন্ধুরাএই বইটি সংগ্রহ করে আমাদের পাশে দাঁড়িয়েছে। সেইসব বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু মূলত এই বৎসর দাতাগণ ছিলেনআটাশির বাইরের প্রবাসী সুহৃদগণ যারা আমাদের বিগত দিনের কাজ ও আমাদের সংগঠক বন্ধুদের সাথে ব্যক্তিগত সম্পর্কেরভিত্তেতেই এই অর্থ প্রদানে আগ্রহী হয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা জানা নেই।
এই বৎসর আমাদের কয়েককজন মহৎপ্রাণ আটাশি বন্ধুরা আমাদের দাতা তালিকাভুক্ত হয়েছে। তাদের প্রতিও আমাদের অশেষকৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই সকল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বন্ধু দের , যাদের সহযোগিতা ছাড়া , এই দুরূহ কাজ সম্পাদিত হতো নাI
আমাদের স্বপ্ন অনেক, কিন্তু সামর্থ্য সীমিত। বন্ধুরা, তোমরা যারা সামর্থ্যবান আছো তোমাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদেরবন্ধুদের সন্তানদের শিক্ষাজীবন অব্যহত রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। প্রজন্মের সেতুবন্ধন গড়ার জন্য আসো আমরাএই সুযোগকে কাজে লাগাই। আসো, ভালবাসা ছড়িয়ে দেয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অপরাজিতা-২ শিক্ষাবৃত্তির জন্য মনোনীত অপরাজিতাবৃন্দ:
১. মেহজাবিন ইসলাম মাহিয়া
২.আনিকা তাহসিন মৌমিতা
৩. জান্নাতুল ফেরদৌস
৪. সুমাইয়া আক্তার শিমু
৫. উম্মে সালমা মীম
অভিনন্দন জানাই অপরাজিতা-২ বার্ষিক শিক্ষা বৃত্তি প্রকল্পের ৫ জন বিজয়িনী কে I
শুভেচ্ছান্তে
শিক্ষা ফোরাম ৮৮






Comments